Fair

সম্মানিত সদস্যবৃন্দ,
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (BOTOA) - এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, BOTOA প্রথমবারের মতো বাংলাদেশ ট্রাভেল মার্ট (BTM) ২০২৬ আগামী ০৩–০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা-এ আয়োজন করতে যাচ্ছে।
BTM ২০২৬ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভ্রমণ ও পর্যটন মেলা, যেখানে দেশ-বিদেশের স্বনামধন্য ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ করা।
এই প্রেক্ষিতে, আমরা সম্মানিত সকল BOTOA সদস্যদের সক্রিয় সহযোগিতা, অংশগ্রহণ এবং সার্বিক সমর্থন একান্তভাবে কামনা করছি। আপনাদের মূল্যবান অংশগ্রহণ এই আয়োজনকে সফল ও অর্থবহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনাদের প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
স্টল বুকিং, রেজিস্ট্রেশন এবং অন্যান্য বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।
আপনাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদান্তে,
মহসীন ইকবাল
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (BOTOA)
BTM ২০২৬